মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

প্রতিবেদক:
নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

নাটোরের সিংড়ায় বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ (৫৯) নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকার বাসিন্দা। আহত চালক শাহাদাত হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ড্রাম ট্রাকের পেছনে বগুড়া থেকে নাটোরগামী প্রাণ এগ্রো লিমিটেডের একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ এগ্রোর কর্মচারী আব্দুল মজিদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের কেবিনে আটকা পড়েন চালক শাহাদাত হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।