মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

আইনি বিপাকে অভিনেতা প্রকাশ রাজ

প্রতিবেদক:
আইনি বিপাকে অভিনেতা প্রকাশ রাজ

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ নতুন এক আইনি জটিলতায় পড়েছেন। একাধিক রাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বারবার আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি আদালত।

বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। আদালতের পাঠানো একাধিক সমন উপেক্ষা করে বারবার অনুপস্থিত থাকায় বিচারক এই কঠোর পদক্ষেপ নিয়েছেন। ফলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিনেতাকে গ্রেপ্তারের সম্ভাবনাও তৈরি হয়েছে।

মামলার সূত্রপাত ২০১৯ সালে। দিলীপ কুমার নামে এক আইনজীবী বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, প্রকাশ রাজ কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এই চারটি রাজ্যের ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছিলেন। ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন নাগরিক একই সময়ে একাধিক রাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে পারেন না। অভিযোগ প্রমাণিত হলে তা নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন প্রকাশ রাজ। তার দাবি, তিনি শুধুমাত্র তামিলনাড়ুতেই ভোট দেন এবং একাধিক ভোটার আইডি থাকার অভিযোগ সঠিক নয়।

অ-জামিনযোগ্য পরোয়ানা জারি হলেও এর অর্থ এই নয় যে অভিনেতাকে অবিলম্বে কারাগারে যেতে হবে। আইন বিশেষজ্ঞদের মতে, প্রকাশ রাজের আইনজীবীরা উচ্চ আদালতে গিয়ে পরোয়ানার ওপর স্থগিতাদেশ বা আগাম আইনি সুরক্ষার আবেদন করতে পারেন। তবে আদালতের এই নির্দেশের ফলে অভিনেতার ওপর চাপ যে অনেকটাই বেড়েছে, তা বলাই যায়।

এদিকে ভোটার আইডি বিতর্কের মধ্যেই সম্প্রতি কর্ণাটকের ধর্মস্থলকে ঘিরে আরেকটি আলোচনায় উঠে আসে প্রকাশ রাজের নাম। একটি বিতর্কিত রিট আবেদনে তার সঙ্গে এক ব্যক্তির ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করা হয়। যদিও এ বিষয়ে প্রকাশ রাজের বক্তব্য, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি যে তথ্য পেয়েছিলেন, তা দ্রুত বিশেষ তদন্ত দলের (এসআইটি) প্রধানের কাছে হস্তান্তর করেছিলেন। তাঁর দাবি, তিনি কেবল নিজের নাগরিক দায়িত্ব পালন করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস