মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

এবার জাতীয় পর্যায়ে অংশ নেবে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি

প্রতিবেদক:
এবার জাতীয় পর্যায়ে অংশ নেবে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এবার জাতীয় পর্যায়ে অংশ নিতে যাচ্ছে পাংশা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী আব্দুল মাজেদ একাডেমি।

এই প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মহানগর থেকে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী দল জাতীয় পর্যায়ে অংশ নেবে।

পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করায় একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হয়েছে। আশা করি, জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে আমাদের শিক্ষার্থীরা। একই সাথে আমাদের শিক্ষক-মণ্ডলীদের শ্রমও সার্থক হয়েছে।”

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, “এ সাফল্য একদিনের নয়। রাজবাড়ী জেলার মধ্য থেকে কাজী আব্দুল মাজেদ একাডেমি জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে। আমরা আশা করি, রাজবাড়ী জেলার গৌরব ধরে রাখতে পারবে কাজী আব্দুল মাজেদ একাডেমির শিক্ষার্থীরা।”

জাতীয় পর্যায়ে আগামী ২৯ জুন ২০২৬, সোমবার ঢাকার শেরেবাংলা নগর, আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে এ সাফল্য কাজী আব্দুল মাজেদ একাডেমির অর্জিত হয়েছে।