মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩১ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াক আউট

প্রতিবেদক:
স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াক আউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সিনেট অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ৫ সিনেট সদস্য। এসময় উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম তাদেরকে ওয়াক আউট না করার অনুরোধ জানান।

সোমবার (২৯ জুন) রাত সোয়া ১০টার দিকে সিনেট অধিবেশন চলাকালে ওয়াক আউট ডাকসু ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না।

ডাকসু ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় শেখ পরিবারের নামে থাকা ৫টি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উত্থাপনের সিদ্ধান্ত হয়। স্থাপনাগুলো হলো, শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল।

আজ সিনেট অধিবেশনে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। পরে সিনেট সদস্যরা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। এসময় সিনেট সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমান বিষয়টিকে যথাযথ প্রসিডিওর বজায় রাখার দাবি করে পুনরায় সিন্ডিকেটে তোলার জন্য বলেন। এসময় অধ্যাপক ড. সামিনা লুৎফা নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি জানান।

এসময় ডাকসু সিনেট প্রতিনিধিরা জানান, শেখ পরিবারের নামে থাকা স্থাপনার জন্য শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। শেখ মুজিবুর রহমান নামের হলের ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলে হেনস্তার শিকার হয়েছে। শিক্ষার্থী হলের বিভিন্ন ক্লাব পরিচালনায় স্পনসরও পাচ্ছে না। হলের শিক্ষকরাও একই বিষয় জানিয়েছেন। এছাড়া নাম পরিবর্তনের ব্যাপারটি সিন্ডিকেটে পুনরায় পাঠাতে হলে একটি নির্দিষ্ট ফিডব্যাক দিয়ে পাঠানোর দাবি জানান ডাকসুর জিএস ও এস এম ফরহাদ।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর শেখ পরিবারের ৮ শতাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। সুতরাং নাম পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে। নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠসহ অন্যান্য নাম বিবেচনায় আসতে পারে।

এছাড়া অধিবেশনে সিনেট সদস্য ও গাজীপুর ৫ আসনের ফজলুল হক মিলন শেখ মুজিবুর রহমান হলের নামের পরিবর্তনের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করার দাবি জানান। সর্বশেষ আলোচ্য বিষিয়টিকে পুনরায় সিন্ডিকেটে নেওয়ার নির্দেশ দেন উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম।