মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১:১৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি এইমাত্রঅন্যান্য যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর... এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর… ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন এইমাত্রঅন্যান্য প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা এইমাত্রঅন্যান্য ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত এইমাত্রঅন্যান্য কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত
অন্যান্য

কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও বাল্যবিবাহ রোধে কঠোর বার্তা

প্রতিবেদক:
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও বাল্যবিবাহ রোধে কঠোর বার্তা

গাজীপুরের কালীগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আসন্ন ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলনের অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম। সভায় গত মে মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত মে মাসে কালীগঞ্জ থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন এবং হত্যাসহ মোট ৩১টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে মাদক সংক্রান্ত মামলাই ছিল ১৬টি। অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতার অংশ হিসেবে গত মাসে মোট ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি মামলায় ৪ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জনদুর্ভোগ এড়াতে কোনো অবস্থাতেই স্কুল, কলেজ বা রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না। একইসাথে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাল্যবিবাহ রোধে কঠোর নজরদারি এবং ইভটিজিং প্রতিরোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ইভটিজিংকে না বলুন’ সম্বলিত প্ল্যাকার্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এ. টি. এম কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে মাদকের বিষয়ে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। আসন্ন ঈদুল আযহায় পশুর হাট ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণে আমরা কঠোর তদারকি করব। এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালতকে সক্রিয় রাখার মাধ্যমে ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করার ওপরও আমরা জোর দিচ্ছি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে পুলিশি টহল জোরদার করার দাবি জানান।