মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত এইমাত্রঅন্যান্য ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার
অন্যান্য

সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

প্রতিবেদক:
সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনায় জাহাজের ১২ জন নাবিক সাগরে পড়ে গেলেও শেষ পর্যন্ত সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি লাইটার জাহাজের সঙ্গে ‘এমভি বে হারবার-২’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহাজটির খোল ফেটে দ্রুত পানি ঢুকতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই এটি ডুবে যায়।

দুর্ঘটনার পর জাহাজে থাকা ১২ জন নাবিক উত্তাল সাগরে পড়ে যান। খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তারা সমুদ্র থেকে আটজন নাবিককে জীবিত উদ্ধার করেন।

অন্য চারজন নাবিক তীব্র স্রোতের কারণে মূল দুর্ঘটনাস্থল থেকে ভেসে যান। পরে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত থেকে কয়েক কিলোমিটার দূরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় জেলেরা ও সৈকতে থাকা লোকজন। তারা চারজনকেই নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

ফলে দুর্ঘটনায় সাগরে পড়ে যাওয়া জাহাজটির সব ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, পাথরবোঝাই লাইটার জাহাজটি ডুবে গেলেও চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজটি মূল চ্যানেল থেকে কিছুটা দূরে ডুবে যাওয়ায় অন্য কোনো বড় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না। তবে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে লাল বয়া বসানোর প্রক্রিয়া চলছে। 

তিনি আরও বলেন, বর্তমানে উদ্ধারকৃত সব নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি উদ্ধারে পরবর্তী আইনি ও কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।