মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:২৪ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

আধুনিক প্রযুক্তি ব্যবহারে এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করা হবে

প্রতিবেদক:
আধুনিক প্রযুক্তি ব্যবহারে এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করা হবে

শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে নকলমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

রোববার রোববারনগরীর জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা এতে অংশ নেন।

মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনগত ব্যবস্থা নিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে। বহিরাগত প্রবেশ ঠেকাতে পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে এবং সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে।

পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য পুনর্মূল্যায়নের সুযোগ, অভিন্ন মানদণ্ড অনুসরণ এবং পরীক্ষকদের কাজের চাপ কমানোর উদ্যোগ নেওয়ার কথাও তিনি বলেন। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোকে শুধু পরীক্ষা ও ফল প্রকাশ নয়, বরং শিক্ষার মানোন্নয়ন ও তদারকিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষায় শিক্ষক সংকট, পদোন্নতি জটিলতা এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ শুরু করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।