মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

কুমিল্লায় গাঁজা বিক্রির ঘটনায় আরও ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রতিবেদক:
কুমিল্লায় গাঁজা বিক্রির ঘটনায় আরও ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

কুমিল্লায় ১৬০ কেজি গাঁজা বিক্রির ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দাউদকান্দি মডেল থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান কর্মস্থল ত্যাগ করেন। বুধবার দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়। এর আগে একই ঘটনায় থানার ওসি এমএ বারীকেও প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক শামসুল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার আগে ফায়ার সার্ভিসের সামনে একটি কাভার্ডভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেদিন নাইট ডিউটিতে কর্তব্যরত ছিলেন থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে এ দুই পুলিশ কর্মকর্তা মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তিন মাদক কারবারির কাছে ধাপে ধাপে মাদকগুলো বিক্রি করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই দুই পুলিশ কর্মকর্তা গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার পর ৩০ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই দুই পুলিশ কর্মকর্তা। দাউদকান্দি থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শামসুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানকে প্রত্যাহার করেছেন। থানা থেকে তাদের সিসি দেওয়া হয়েছে।