মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু এইমাত্রঅন্যান্য জাতীয় অনুষ্ঠানে অংশ নিতে নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর: প্রতিমন্ত্রী টুকু নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন এইমাত্রঅন্যান্য নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত এইমাত্রঅন্যান্য ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ এইমাত্রঅন্যান্য মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে এইমাত্রঅন্যান্য মেরামতের আড়াই মাসেই পিচ উঠে বেহাল দশা জয়পুরহাট-হিলি মহাসড়কে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে এইমাত্রঅন্যান্য চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার
অন্যান্য

টাকা আত্মসাতের অভিযোগে এক সমিতির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতিবেদক:
টাকা আত্মসাতের অভিযোগে এক সমিতির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

যশোরের অভয়নগরে দোয়েল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে ২ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সমবায় সমিতির সাবেক ক্যাশিয়ার জাফরপুর গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, জাফরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও দোয়েল বহুমুখী সমবায় সমিতির সভাপতি শেখ খসরু পারভেজ এবং একই গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে ও সমিতির সহ-সভাপতি শেখ সাহাদুল্লা।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে শফিকুল ইসলামকে সমিতির ক্যাশিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সুযোগে আসামিরা সমিতির ৪৮৬ জন সদস্যের কাছ থেকে ডিপিএস ও সঞ্চয়ের নামে মোট ২ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৪৮৬ টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে আসামিদের পক্ষ থেকে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তারা টাকা পরিশোধ করেননি। সদস্যরা তাদের জমাকৃত টাকা ফেরত না পেয়ে তাকে দায়ী করে বিভিন্নভাবে চাপ ও অপমান করছেন।

গত ২২ মে তিনি সমিতির কার্যালয়ে গিয়ে আসামিদের কাছে গ্রাহকদের টাকা ফেরত চাইলে আসামিরা তাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।