মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন?

প্রতিবেদক:
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন?

দুর্দান্ত লড়াইয়ের পর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এর ম্যাচে আফ্রিকার চমক কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার প্রতিপক্ষ অবশ্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাংলাদেশ সময় ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা আগে ডালাসে অনুষ্ঠিত আরেকটি শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় মিসর ও অস্ট্রেলিয়া। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিসর।

এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচটি। শক্তিশালী আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আফ্রিকার প্রতিনিধিরা।

বিশ্বকাপের নকআউট পর্বে এর আগে দুই দলের দেখা হয়নি। ফলে এটি হতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও মিসরের প্রথম নকআউট লড়াই।

একদিকে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিসর। ফলে শেষ ষোলোর এই ম্যাচটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই।