মূল লেখায় যান
সোমবার, ৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে মাদকবিরোধী গণবিক্ষোভ, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে মাদকবিরোধী গণবিক্ষোভ, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ এইমাত্রঅন্যান্য কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থীর শিল্পকর্ম সেরা হিসেবে নির্বাচিত এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থীর শিল্পকর্ম সেরা হিসেবে নির্বাচিত বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা এমপি আজমের উদ্যোগে কৃষকদের মাঝে ৯০টি স্প্রে মেশিন বিতরণ এইমাত্রঅন্যান্য এমপি আজমের উদ্যোগে কৃষকদের মাঝে ৯০টি স্প্রে মেশিন বিতরণ কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু এইমাত্রঅন্যান্য শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
অন্যান্য

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিলেন ৪ নির্দেশনা

প্রতিবেদক:
করদাতাদের সতর্ক করল এনবিআর, দিলেন ৪ নির্দেশনা

প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান, জারি করা হলো চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কর নথি (ফাইল) অডিটে পড়ার ভয় দেখিয়ে একটি প্রতারকচক্র করদাতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কোনো অবস্থাতেই প্রতারকদের সঙ্গে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে করদাতাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে তারা অবৈধভাবে অর্থ দাবি করছে।

এমন পরিস্থিতিতে এনবিআর করদাতাদের উদ্দেশে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে—

১. লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয়
এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি অডিটের বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই করদাতাকে জানানো হয়।

২. ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ লেনদেন নয়
কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, নগদ, রকেট, ব্যক্তিগত ব্যাংক হিসাব কিংবা অন্য কোনো ব্যক্তিগত মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

৩. তথ্য যাচাই করুন
অডিটের নামে কোনো সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।

৪. প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন
কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে হবে। পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর ও অন্যান্য তথ্য সংরক্ষণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই প্রতারণার এমন কৌশল সম্পর্কে সচেতন থেকে নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।