মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
অন্যান্য

টানা বৃষ্টিতে পাহাড় ধস; বান্দরবানের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ

প্রতিবেদক:
টানা বৃষ্টিতে পাহাড় ধস; বান্দরবানের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও নীল দিগন্ত পর্যটনকেন্দ্র সড়কের মাঝামাঝি এলাকায় পাহাড়ধসের ঘটনায় থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

সোমবার (৬ জুলাই) সকালে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে মাটি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেন।

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড় ধসের কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।