মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

হায়ারের শো-রুমে জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

প্রতিবেদক:
হায়ারের শো-রুমে জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

ক্রেতাদের সাথে প্রতারণা এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে বৈশ্বিক ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘হায়ার বাংলাদেশ লিমিটেড’-কে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গত ২৮ জুন ২০২৬ রাজধানীর অভিজাত এলাকা গুলশান এভিনিউতে অবস্থিত প্রতিষ্ঠানটির শো-রুমে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালীন অনুমোদন ও ছাড়পত্র ছাড়া গিজার বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ল্যাবে পরীক্ষার জন্য হায়ারের ২ টনের দুটি এয়ার কন্ডিশনার (এসি) জব্দ করা হয়।

বিএসটিআই ল্যাবে জব্দকৃত এসিগুলো পরীক্ষার পর এক চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য সামনে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, জব্দকৃত এসিগুলোতে অফিশিয়াল ডিক্লারেশন বা ঘোষণার সঙ্গে মূল প্রোডাক্টের বড় ধরনের অমিল রয়েছে। ২ টনের একটি এসিতে ঘর ঠান্ডা করার জন্য যে পরিমাণ নির্দিষ্ট কুলিং ক্ষমতা বা বিটিইউ (BTU – British Thermal Unit) থাকার কথা, হায়ারের এই এসিগুলোতে তার চেয়ে অনেক কম বিটিইউ পাওয়া গেছে। অর্থাৎ, ২ টনের দাম দিয়ে গ্রাহকরা মূলত কম সক্ষমতার এসি কিনছিলেন, যা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন এবং প্রতারণার শামিল।

গুলশান এভিনিউয়ের এই শোরুমটি দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর কোনো বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই স্টোরেজ ওয়াটার হিটার বা গিজার বাজারজাত করে আসছিল। এই অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, নামী দামি ব্র্যান্ডগুলোর শোরুমে এ ধরনের জালিয়াতি অত্যন্ত দুঃখজনক। সিএম লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি এবং গ্রাহকদের সাথে বিটিইউ বা ওজনে এই ধরনের প্রতারণা বন্ধে গুলশান, বনানীসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকার ইলেকট্রনিক্স শোরুমগুলোতে বিএসটিআই-এর এমন কঠোর তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।