মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

বিদ্যুৎ পৃষ্ট হয়ে বাবা, মা ও ছেলের মৃত্যু

প্রতিবেদক:
বিদ্যুৎ পৃষ্ট হয়ে বাবা, মা ও ছেলের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একই পরিবারের বাবা, মা ও ছেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ঘটছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার বিকেল ৬ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর- ধাওয়া গ্রামে ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, নুরুল আমিন (৬০) তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও ছেলে ফাহাদ মিয়া (৩৮)।

খোঁজ নিয়ে জানা গেছে,নিহত নুরুল আমিনের বাড়ি ও দোকান ঘর মেরামত করছিলো। মেইন তার লিক হয়ে ঘরের টিনে স্পর্শ করে। এতে করে টিনে হাত দিলে ফাহাদ বিদ্যুৎপৃষ্ট হয়, তাকে বাঁচাতে গিয়ে মা তাকে ধরলে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হয়,তাদের দু জনকে বাঁচাতে গিয়ে নুরুল আমিন তাদেরকে ধরলে তিনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন। পরে স্থানীয় এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেন, মেইন লাইনের তার ছিড়ে বাড়ির টিনের উপর পরে আর সে কারনেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু বরণ করেছে।

খরব পেয়ে ঘটনাস্থলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ গিয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিন মিয়া। তিনি জানান, বিদ্যুৎ পৃষ্ট হয়ে একেই পরিবারের তিন জন নিহত হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।