মূল লেখায় যান
বুধবার, ৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ এইমাত্রঅন্যান্য ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস এইমাত্রঅন্যান্য পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস ম্যাচের আগে মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার সেই তান্ত্রিকের এইমাত্রঅন্যান্য ম্যাচের আগে মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার সেই তান্ত্রিকের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত ন্যায্যমূল্যের পণ্যের কথা বলে ‘কার্ড’ প্রতারণা এইমাত্রঅন্যান্য ন্যায্যমূল্যের পণ্যের কথা বলে ‘কার্ড’ প্রতারণা কুমিল্লায় ৯ বছরের শিশুর উপর অমানুষিক নির্যাতন এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৯ বছরের শিশুর উপর অমানুষিক নির্যাতন
অন্যান্য

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

প্রতিবেদক:
শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাইদুল (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এই নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ সাইদুলের পিতার নাম মুসা মিয়া। তাদের বাড়ি আমতলী উপজেলার তারিকাটা গ্রামে।

নিখোঁজ সাইদুল তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তাঁর ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে সাইদুল, ভগ্নিপতি শাওনসহ পাঁচজন শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে সাইদুল নিখোঁজ হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও সাইদুলকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু করা হয়নি। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি।

এদিকে স্থানীয় জেলে ও এলাকাবাসী নিজ উদ্যোগে নিখোঁজ সাইদুলকে খুঁজতে এবং উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সাইদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।