মূল লেখায় যান
বুধবার, ৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ এইমাত্রঅন্যান্য ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস এইমাত্রঅন্যান্য পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস ম্যাচের আগে মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার সেই তান্ত্রিকের এইমাত্রঅন্যান্য ম্যাচের আগে মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার সেই তান্ত্রিকের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত ন্যায্যমূল্যের পণ্যের কথা বলে ‘কার্ড’ প্রতারণা এইমাত্রঅন্যান্য ন্যায্যমূল্যের পণ্যের কথা বলে ‘কার্ড’ প্রতারণা কুমিল্লায় ৯ বছরের শিশুর উপর অমানুষিক নির্যাতন এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৯ বছরের শিশুর উপর অমানুষিক নির্যাতন
অন্যান্য

মেহোরপুরে চুরি হওয়া ৩০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেফতার 

প্রতিবেদক:
মেহোরপুরে চুরি হওয়া ৩০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেফতার 

মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামে মাটির নিচে পুতে রাখা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় একজন গ্রেপ্তার। চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে প্রেস ব্রিফিং এ পুলিশ জানায় , গাংনী থানার মামলা নং-১১, তারিখ ৬ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার বাদী মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা নার্গিস বানু (৪৬)।

এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী ছেলে শাহীনের নির্মাণাধীন বাড়িতে টাইলসের কাজ চলছিল। বাড়িতে বাইরের শ্রমিক থাকায় নিজের ও দুই মেয়ের ব্যবহৃত ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৬ হাজার ২৫০ টাকা, একটি প্লাস্টিকের পাত্রে রেখে পলিথিনে মোড়ানো অবস্থায় বাড়ির উঠানে দরজার সিঁড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখেন তিনি।

গত ৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে টাইলস মিস্ত্রিরা চলে যাওয়ার পর মাটি খোঁড়া দেখতে পেয়ে সেখানে রাখা স্বর্ণালংকার আর খুঁজে পাননি। পরে বিষয়টি কুয়েতপ্রবাসী ছেলে শাহীনকে জানালে তিনি বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন, টাইলসের কাজ করা দুই মিস্ত্রি মাটি খুঁড়ে স্বর্ণালংকার উদ্ধার করে নিজেদের মধ্যে কথা বলে সেগুলো নিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত দুই মিস্ত্রি মোমিন খান (৩৬), কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের বাসিন্দা এবং আলাল (২২), একই এলাকার বাসিন্দাকে শনাক্ত করেন।

পরে গাংনী থানা ও বামন্দী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে আলালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি যাওয়া ২টি নেকলেস, ৩ জোড়া কানের দুল, ১টি বেসলেট, ৩টি চেইন, ১টি লকেট, ৭টি বালা ও ১টি বেঙ্গল বালা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক অপর আসামিকে গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।