মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১:০৯ অপরাহ্ন
শিরোনাম
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই এইমাত্রঅন্যান্য সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি এইমাত্রঅন্যান্য অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা এইমাত্রঅন্যান্য বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা এইমাত্রঅন্যান্য ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি এইমাত্রঅন্যান্য সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  এইমাত্রঅন্যান্য অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা এইমাত্রঅন্যান্য মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা
অন্যান্য

বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!

প্রতিবেদক:
বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!

বিতর্ক, সমালোচনা এবং ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন টালিউডের অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। চলতি বছরের শুরুতে ব্যবসায়ী শুভাশিষ দে-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কয়েক মাসের মধ্যেই মা হওয়ার সুখবর দিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের হাতের ছবি প্রকাশ করে সুখবরটি জানান সুস্মিতা। একই সঙ্গে তুলে ধরেন তার দীর্ঘদিনের সংগ্রাম ও অপেক্ষার গল্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।”

মা হওয়ার ইচ্ছা নিয়ে অতীতেও বহুবার আলোচনায় এসেছিলেন সুস্মিতা। বিভিন্ন সময়ে তিনি প্রকাশ্যে জানিয়েছেন, মাতৃত্ব তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অবশেষে চতুর্থ দাম্পত্য জীবনে সেই স্বপ্ন পূরণ হলো।

গত কয়েক বছরে ভ্লগিংয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সুস্মিতা রায়। তার সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত নিয়ে তৈরি ভিডিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তবে চলতি বছরের শুরুতে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য।

সেই সময় সব্যসাচী দাবি করেছিলেন, সুস্মিতা পাঁচবার বিয়ে করেছেন। যদিও জবাবে সুস্মিতা জানান, তিনি চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এর আগে সংসার ভাঙার অন্যতম কারণ হিসেবে মা হওয়ার আকাঙ্ক্ষার কথাও প্রকাশ্যে এনেছিলেন তিনি। সুস্মিতার দাবি ছিল, ২০১৮ সালে তিনি অন্তঃসত্ত্বা হলেও পারিবারিক কারণে সেই সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে পারেননি। সেই ঘটনার পর থেকেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

উল্লেখ্য, গত ১৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করেন সুস্মিতা রায়। পরে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ধারাবাহিকভাবে শেয়ার করেন তিনি। আর কয়েক মাসের মধ্যেই নতুন জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখলেন এই অভিনেত্রী।