মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১:১২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই এইমাত্রঅন্যান্য সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি এইমাত্রঅন্যান্য অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা এইমাত্রঅন্যান্য বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা এইমাত্রঅন্যান্য ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি এইমাত্রঅন্যান্য সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  এইমাত্রঅন্যান্য অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা এইমাত্রঅন্যান্য মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা
অন্যান্য

সিরাজগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

প্রতিবেদক:
সিরাজগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সলঙ্গা থানা পুলিশ থানার পাচলিয়া বাজার এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো-আটককৃতরা হলেন,বাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা (৩৫), আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা (২৪), আনিলছের মেয়ে পারভীন (৩০), মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৫), হারুন মিয়ার মেয়ে রজিনা আক্তার সায়দা (৩০), আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন(৩৫), ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না (৩০), মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা (২০), ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী (২০)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পাঁচিলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।