মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই এইমাত্রঅন্যান্য সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি এইমাত্রঅন্যান্য অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা এইমাত্রঅন্যান্য বৈরি আবহাওয়াতে স্থগিত ঢাবির আজকের সব পরীক্ষা ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা এইমাত্রঅন্যান্য ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ বিশ্ব নেতা সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি এইমাত্রঅন্যান্য সুয়াবিল ইউনিয়নকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়ার দাবি ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, বিশ্ববিদ্যালয় ও ৬ লেন সড়কের দাবি অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  এইমাত্রঅন্যান্য অ্যাপ ও লিংক নিয়ে ইসলামী ব্যাংকের জরুরি সতর্কতা  মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা এইমাত্রঅন্যান্য মসজিদে নারী সংগঠনের কর্মসূচি ঘিরে জামায়াত-বিএনপি উত্তেজনা
অন্যান্য

পঞ্চগড়ে চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে লাঞ্চিত সাংবাদিক

প্রতিবেদক:
পঞ্চগড়ে চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে লাঞ্চিত সাংবাদিক

পঞ্চগড়ে দশদিন ধরে কিডনি রোগীর অনুদানের চেকের টাকা উত্তোলন করতে না পারায় চেকের বিষয়ে জানতে গিয়ে সাংবাদিক ব্যাংক কর্মকর্তার হাতে লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। লাঞ্চিত হওয়া সাংবাদিক হচ্ছেন পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা হচ্ছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাড়িভাষা ইউনিয়ন শাখার সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম । বুধবার দুপুরে হাড়িভাষা শাখায় এই লাঞ্চিতের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক সাজ্জাদকে তথ্য সংগ্রহে বাধা এবং ভিডিও করতে নিষেধ সহ অশালীন আচরন করে প্রায় ঘন্টাব্যাপী ব্যাংকটিতে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে ইউপি চেয়ারম্যান খবর পেয়ে দুজন ইউপি সদস্য সহ গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাংবাদিক সাজ্জাদা পঞ্চগড় প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান পঞ্চগড়ের একমাত্র সোনার বাংলা ফাউন্ডেশনের কিডনি ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার আরিফুর রহমান আরিফ সহ হাজেরা খাতুনের চেক জমা দেওয়ার দশদিন পার হয়েও টাকা উত্তোলন করতে না পারায় বুধবার দুপুরে হাড়িভাসা কৃষি ব্যাংকে খোঁজ নিতে গিয়েছিলাম। ব্যাংকে প্রবেশ করে ওই শাখার ম্যানেজার জোতির্ময় রায়ের সাথে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলাম। এক পর্যায়ে ওই ম্যানেজারের ভিজুয্যাল বক্তব্য রেকর্ড করার সময় আচমকা ফরিদুল নামে একজন এসে ভিডিও রেকর্ড বন্ধ করার হুমকি দেন সেই সাথে বক্তব্য রেকর্ড করা বন্ধ না হওয়ায় ফরিদুল অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে ব্যাংকের কর্মচারীদের তালা বন্ধ করতে বললে ব্যাংকটির সেবা গ্রহিতাদের বের করে দিয়ে আমাকে অবরূদ্ধ করে রাখে ।

পরে গ্রাম পুলিশ সহ হাড়িভাষা ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্য জুলহাস এবং গোবিন্দ্র চন্দ্র ব্যাংকে প্রবেশ করলে পরিস্থিতি স¦াভাাবিক হয়। পরে আমি ব্যাংক থেকে ফিরে এসেছি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাড়িভাষা ইউনিয়ন শাখার ম্যানেজার জোর্তির্ময় রায় সাংবাদিকের ফোন কল রিসিভ করেনি। জানতে চাওয়া হলে হাড়িভাষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইয়েদ নূর- ই আলম জানান দুপুরের দিকে আমার মোবাইলে খবর আসে কৃষি ব্যাংকে গোলমাল পরে দুইজন ইউপি সদস্য সহ গ্রামপুলিশ পাঠাই। সাংবাদিক এসেছিল সাংবাদিককে ভেতরে রেখে দরজা বন্ধ করার ঘটনাও ঘটে এমনটা জেনেছি।

এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পঞ্চগড়ের ডেপুটি জেনারেল ম্যানেজোর শেখ মুক্তারুজ্জামান জানান ঘটনাটি শুনেছি আগামিকাল সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয়তা ব্যবস্থা নেওয়ার আশ^াস দিয়েছেন তিনি। তবে অভিযুক্ত ফরিদুল ইসলাম সুজনের এমন আ আচরন চাকুরি বিধি ভঙ্গ হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যায়।