মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি এইমাত্রঅন্যান্য সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী এইমাত্রঅন্যান্য নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী পঞ্চগড়ে রক্তের ভূল গ্রুপিং, বিপাকে রক্তশুন্যতা রোগী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে রক্তের ভূল গ্রুপিং, বিপাকে রক্তশুন্যতা রোগী কুমিল্লায় বিএনপি নেতাদের বিরুদ্ধে শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বিএনপি নেতাদের বিরুদ্ধে শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ কুমিল্লায় লরির ধাক্কায় সিএনজি পুকুরে, নিহত ২ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় লরির ধাক্কায় সিএনজি পুকুরে, নিহত ২ কুমিল্লা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০ এইমাত্রঅন্যান্য কুমিল্লা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০
অন্যান্য

চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী

প্রতিবেদক:
চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী

টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানিতে তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার (৮ জুলাই) সকালে নগরের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে দরপত্র প্রক্রিয়ায় রয়েছে। কাজ বাস্তবায়িত হলে অতিবৃষ্টির সময় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। তাই পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চলাচল শুরু করা হবে। আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়া ফেরত পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে, প্রতিমন্ত্রী গ্যাংকারে করে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে গেলে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।