বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬ ও বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই বুধবার বিকেল ৪টায় বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সংগঠনের সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর।
বক্তারা বলেন, কমিউনিটি প্যারামেডিকরা তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং কমিউনিটি প্যারামেডিকরা উপস্থিত ছিলেন।
