মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ‘আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ হয়ে নাজিল হয়েছেন’: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য ‘আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ হয়ে নাজিল হয়েছেন’: রাশেদ খাঁন এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক মো. ফারুক আহমেদ এইমাত্রঅন্যান্য এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক মো. ফারুক আহমেদ তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী এইমাত্রঅন্যান্য তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী সময়সীমা শেষ, এবার সরকারি বাসার ভাড়াটে উচ্ছেদে অভিযান এইমাত্রঅন্যান্য সময়সীমা শেষ, এবার সরকারি বাসার ভাড়াটে উচ্ছেদে অভিযান যুদ্ধ ও ভোট দুই ময়দানেই ট্রাম্পের পরাজয়: ইরান এইমাত্রঅন্যান্য যুদ্ধ ও ভোট দুই ময়দানেই ট্রাম্পের পরাজয়: ইরান সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ এইমাত্রঅন্যান্য সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ এইমাত্রঅন্যান্য ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ
অন্যান্য

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

প্রতিবেদক:
চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট ৮ দিনের দীর্ঘ  ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটির দুটি সাধারণ সরকারি ছুটির সঙ্গে একদিনের ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ পাওয়া যাবে।

প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন একদিনের ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

আগস্ট মাসের সরকারি ছুটি
৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস
২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (চাঁদ দেখা সাপেক্ষে)

ফলে আগস্ট মাসে মাত্র দুটি কর্মদিবসে ঐচ্ছিক ছুটি নিলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় মোট আট দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন।