মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য ২০ জুলাই নয়, এসএসসি ফল কবে? যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ এইমাত্রঅন্যান্য চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন এইমাত্রঅন্যান্য চিকিৎসা না পাওয়ার অভিযোগের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতক হারালেন জবি ছাত্রদল নেতা নিক্সন ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ট্রাম্প বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রাইজমানিতে জোয়ার, অর্থ পাবে বাংলাদেশও
অন্যান্য

দীঘিনালায় বন্যার্তদের মাঝে দীঘিনালা জোনের মানবিক সহায়তা

প্রতিবেদক:
দীঘিনালায় বন্যার্তদের মাঝে দীঘিনালা জোনের মানবিক সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বন্যাকবলিত কবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার (৮ জুলাই) দুপুরে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কবাখালী এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কবাখালী কিন্ডারগার্টেন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৫টি দুর্গত পরিবারের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় জোন কমান্ডার স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও সার্বিক প্রয়োজনের খোঁজখবর নেন এবং বন্যাদুর্গতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে আগামীতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কবাখালী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এমন সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগ দুর্গত ও অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

​দীঘিনালা জোন সূত্র জানায়, শুধু ত্রাণ বিতরণই নয়, সামগ্রিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে প্রয়োজনীয় উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্যোগকালীন এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় করেছে।