মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
অন্যান্য

এসিইউ কাউন্সিল সভায় যোগ দিতে ঢাবি উপাচার্যের যুক্তরাজ্য গমন

প্রতিবেদক:
এসিইউ কাউন্সিল সভায় যোগ দিতে ঢাবি উপাচার্যের যুক্তরাজ্য গমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগদানের লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে আজ বুধবার (৮ জুলাই) যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম `Leading Universities through Transformation: What will Higher Education Leadership Require by 2035?` শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল ভূমিকা ও নেতৃত্বের চ্যালেঞ্জ, বর্তমান নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির নতুন চ্যালেঞ্জ, নেতৃত্বের বর্তমান ধারায় বিদ্যমান বিভিন্ন ঘাটতি, বিশ্ববিদ্যালয়ে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের পথ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ লিডারদের দক্ষতা, সক্ষমতা ও গুণাবলী উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখবেন ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

উপাচার্য ৯-১০ জুলাই ২০২৬ লন্ডনে অনুষ্ঠেয় এসিইউ-এর কাউন্সিল সভায় যোগ দেবেন। সফরকালে এসিইউ কর্তৃপক্ষ এবং বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ কর্মসূচিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে।

তিনি আগামী ১২ জুলাই ২০২৬ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।