মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি এইমাত্রঅন্যান্য সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী এইমাত্রঅন্যান্য নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী পঞ্চগড়ে রক্তের ভূল গ্রুপিং, বিপাকে রক্তশুন্যতা রোগী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে রক্তের ভূল গ্রুপিং, বিপাকে রক্তশুন্যতা রোগী কুমিল্লায় বিএনপি নেতাদের বিরুদ্ধে শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বিএনপি নেতাদের বিরুদ্ধে শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ কুমিল্লায় লরির ধাক্কায় সিএনজি পুকুরে, নিহত ২ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় লরির ধাক্কায় সিএনজি পুকুরে, নিহত ২ কুমিল্লা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০ এইমাত্রঅন্যান্য কুমিল্লা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০
অন্যান্য

যবিপ্রবিতে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ: ৭২ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক:
যবিপ্রবিতে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ: ৭২ ঘণ্টার আলটিমেটাম

ইয়ানূর রহমান : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টির কার্যকর ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেন।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এআইএস বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে তারা “আমার ভাই আহত কেন, জবাব চাই জবাব দাও”, “উই ওয়ান্ট জাস্টিস”, “নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার”, “সন্ত্রাসীদের জায়গা এই ক্যাম্পাসে হবে না”, “এক হও, এক হও, এআইএস এক হও” সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, গত ৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে এআইএস বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অন্য বিভাগের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রক্টরের সামনেই এআইএস বিভাগের শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

শিক্ষার্থীদের দাবি, পরে জিমনেসিয়ামের বাইরে ও শহীদ মিনারসংলগ্ন এলাকায় পূর্বপরিকল্পিতভাবে এআইএস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহর ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়, ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

স্মারকলিপিতে কয়েকজন শিক্ষার্থীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, শিক্ষার্থীরা জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।