মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
অন্যান্য

বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ ৭ জনের মৃত্যু

প্রতিবেদক:
বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ ৭ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে সাত জনের মৃত্যু হয়েছে। এরমেধ্য বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় দুজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে পৃথক পাহাড়ধসে এ ঘটনা ঘটে। লামা উপজেলার আজিজনগরে ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পাহাড়ধসে নিহতরা হলেন- মো. ইউনুস (৪০) স্ত্রী রানু আক্তার (৩৫), মো. সোলেমান (৫), মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)। এরমধ্যে প্রথম তিনজন একই পরিবারের এবং পরের দুজন স্বামী-স্ত্রী।

জানা গেছে, টানা বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার ভোরে পাহাড়ধসের ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা ভুক্তভোগীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এরমধ্যেই পাহাড়ের মাটি চাপা পড়ে পাঁচজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের দেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

এদিকে, টানা বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুজন নিহত হন। বৃহস্পতিবার ভোরে মছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু তিনি তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানাতে পারেননি।

ইউএনও বলেন, মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে এক মা ও তার দুই সন্তান চাপা পড়েন। শিশু দুটির মৃত্যু হয়েছে। মাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।