মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! এইমাত্রঅন্যান্য ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য এইমাত্রঅন্যান্য ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা এইমাত্রঅন্যান্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এইমাত্রঅন্যান্য লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
অন্যান্য

সরিষাবাড়ীতে কালেমা লেখা সাদা পতাকা ঘিরে আলোচনা

প্রতিবেদক:
সরিষাবাড়ীতে কালেমা লেখা সাদা পতাকা ঘিরে আলোচনা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা সানসেট পয়েন্টে কালেমা লেখা সাদা পতাকা ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে রাধানগর এলাকার সানসেট পয়েন্টের এক গাছে এ পতাকা উড়তে দেখা যায়। কয়েকদিন আগে পৌরসভার বাউসী পপুলার ব্রীজ মোড়ে কালেমা খচিত সাদা পতাকা টানা হলেও তা পড়ে নামিয়ে ফেলা হয় বলে জানা গেছে। সানসেট পয়েন্টে প্রতিদিন শত শত নারী পুরুষের আগমন থাকলেও পতাকা কে টানিয়েছে তা বলতে পারেননি স্থানীয়রা।

এলাকার রশিদ মুন্সি বলেন, এটি ইসলামের প্রতি ধর্মীয় পরিচয় ও আবেগের বহিঃপ্রকাশ থাকলেও, নির্দিষ্ট নকশার কিছু কালেমাখচিত পতাকা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর ব্যবহৃত পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দর্শনার্থী সিদ্দিক হোসেন, মোঃ শাহজাহান, ইকবাল হোসেন, আনিছুল ইসামসহ অনেকেই বলেন, বিষয়টি ধর্মীয় বিশ্বাস, সামাজিক সংবেদনশীলতা এবং জাতীয় ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ নিয়ে অযাচিত বিভ্রান্তি না ছড়িয়ে সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঠিক আছে, বিষয়টি দেখছি।