মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! এইমাত্রঅন্যান্য ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য এইমাত্রঅন্যান্য ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা এইমাত্রঅন্যান্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এইমাত্রঅন্যান্য লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
অন্যান্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 'যুদ্ধাপরাধ': শাস্তি ও ক্ষতিপূরণ চাইলেন ইরানের বিচার বিভাগের প্রধান

প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 'যুদ্ধাপরাধ': শাস্তি ও ক্ষতিপূরণ চাইলেন ইরানের বিচার বিভাগের প্রধান

ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের দৃঢ় অঙ্গীকার করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই।

শনিবার (১১ জুলাই) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মোহসেন এজেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট শাসকগোষ্ঠী আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। এসব অপরাধের বিচার নিশ্চিত করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনার জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণও আদায় করা হবে।

সম্প্রতি তিনি অভিজ্ঞ আন্তর্জাতিক আইনজীবী এবং বিভিন্ন দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগগুলো আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

মোহসেন এজেই আরও বলেন, প্রায় আট দশক ধরে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েল হত্যা, গণহত্যা ও শিশু হত্যাসহ নানা ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে। 

তিনি জোর দিয়ে বলেন, জায়োনিস্টদের বিরুদ্ধে যেখানেই প্রতিরোধের পতাকা উঠবে, সেখানেই ইরান সহযোগিতা করতে কোনো দ্বিধা করবে না।

একইসঙ্গে ইরানি জনগণের ওপর যে ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়া হয়েছে, তার জন্যও সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান।