মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! এইমাত্রঅন্যান্য ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য এইমাত্রঅন্যান্য ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা এইমাত্রঅন্যান্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এইমাত্রঅন্যান্য লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
অন্যান্য

১৫০ কোটির বাড়ি-বিলাসবহুল জীবন; ধনুশের সম্পদের পরিমাণ কত?

প্রতিবেদক:
১৫০ কোটির বাড়ি-বিলাসবহুল জীবন; ধনুশের সম্পদের পরিমাণ কত?

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ধনুশের (Dhanush) তাঁর আসল নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরি রাজা। অভিনেতা ধনুশ অভিনয়ের পাশাপাশি প্রযোজক, পরিচালক, গীতিকার ও প্লেব্যাক গায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বহুমুখী কাজের সুবাদে তিনি গড়ে তুলেছেন প্রায় ২৩০ কোটি রুপির সম্পদ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে তার বিলাসবহুল জীবনযাপন ও মূল্যবান সম্পদের নানা তথ্য।

চেন্নাইয়ে ধনুশের মালিকানাধীন একটি বিলাসবহুল বাড়ির বর্তমান মূল্য প্রায় ১৫০ কোটি রুপি। আধুনিক নকশায় নির্মিত এই বাড়িটি তার অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়।

শুধু বাড়িই নয়, ধনুশের গাড়ির সংগ্রহও নজরকাড়া। তার গ্যারেজে রয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি রোলস-রয়েস ঘোস্টসহ একাধিক প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ি, যা তার আড়ম্বরপূর্ণ জীবনযাত্রার প্রতিফলন।

ধনুশের আয়ের প্রধান উৎস চলচ্চিত্রে অভিনয় হলেও, প্রযোজনা, গান, গীত রচনা এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেও তিনি উল্লেখযোগ্য আয় করেন। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ থেকেও তার আয় বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তামিল চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন ধনুশ। নেটফ্লিক্সের হলিউড ছবি The Gray Man-এ অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী দর্শকদের নজর কেড়েছেন।

এদিকে ধনুশের হাতে রয়েছে একাধিক নতুন চলচ্চিত্রের কাজ। আসন্ন প্রকল্পগুলো মুক্তির পর তার জনপ্রিয়তা ও আর্থিক সাফল্য আরও বাড়বে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।