মূল লেখায় যান
রবিবার, ১২ জুলাই ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এনবিআরের তদন্তে মাহতাবুর রহমানের বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য এনবিআরের তদন্তে মাহতাবুর রহমানের বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’ এইমাত্রঅন্যান্য ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’ পোষ্য ও পথপ্রাণীর পরিচর্যায় সচেতনতা বাড়াতে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা এইমাত্রঅন্যান্য পোষ্য ও পথপ্রাণীর পরিচর্যায় সচেতনতা বাড়াতে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে ভয়াবহ হামলা এইমাত্রঅন্যান্য এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে ভয়াবহ হামলা ঈশ্বরগঞ্জে নিখোঁজের একদিন পর গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে নিখোঁজের একদিন পর গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি এইমাত্রঅন্যান্য বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করলো আল-আজহার বিশ্ববিদ্যালয় এইমাত্রঅন্যান্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করলো আল-আজহার বিশ্ববিদ্যালয়
অন্যান্য

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করলো আল-আজহার বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক:
বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করলো আল-আজহার বিশ্ববিদ্যালয়

বিশ্বের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে।

এর ফলে দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ লাভ করবেন।

শনিবার (১১ জুলাই) মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, কায়রোর বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও অ্যাকাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে নাহলা সাইদি বলেন, মিসরে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

বৈঠকে নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।