মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
খেলা

চার বছর পর মেসিকে বকেয়া ৮৫ কোটি টাকা পরিশোধ করছে বার্সেলোনা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চার বছর পর মেসিকে বকেয়া ৮৫ কোটি টাকা পরিশোধ করছে বার্সেলোনা

চার বছর আগে ক্লাব ছাড়ার সময় লিওনেল মেসির চোখের জল অনেক ফুটবল ভক্তকে কাঁদিয়েছিল। ২০২১ সালে দুই দশকের সম্পর্কের অবসান ঘটিয়ে বার্সেলোনা ছাড়েন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তবে শুধু আবেগ নয়, ক্লাবটির কাছে ছিল তার বিপুল পরিমাণ পারিশ্রমিক বকেয়া।

শেষ পর্যন্ত সেই পাওনা পরিশোধ করতে চলেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’ জানিয়েছে, চলতি মাসের মধ্যেই মেসিকে তার বকেয়া অর্থ পরিশোধ করবে ক্লাবটি। ২০২০ সালে মেসির সঙ্গে করা শেষ চুক্তি অনুযায়ী, মোট ৪৮ মিলিয়ন ইউরো ইনস্টলমেন্ট আকারে দেওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু আর্থিক সংকটে পড়ে চূড়ান্ত কিস্তির ৫.৯৬ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৮৫ কোটি ৩৯ লাখ টাকা, এতদিন পরিশোধ করতে পারেনি তারা।

করোনাভাইরাস মহামারির সময় থেকেই আর্থিক বিপর্যয়ে পড়েছিল বার্সেলোনা। সেই সময় ক্লাবের অনেক খেলোয়াড় ও কোচের বেতনও সময়মতো দেওয়া হয়নি। বকেয়া পড়েছিল স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেতস, ফিলিপে কুতিনহো, উসমান দেম্বেলের মতো ফুটবলারদের এবং কোচ রোনাল্ড কোমানের পারিশ্রমিক। সেই সময় ক্লাবের সভাপতি ছিলেন জোসেপ মারিয়া বার্তোমেউ, যিনি মেসির বার্সা-ত্যাগের অন্যতম কারণ হিসেবে সমালোচিত হয়েছিলেন।

২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। তবে ফরাসি ক্লাবের পরিবেশে খুব বেশি দিন টিকতে পারেননি। ২০২৩ সালে সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে পাড়ি জমান তিনি। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন। এরই মধ্যে তিনি জিতেছেন ২০২৩ লিগস কাপ এবং ২০২৪ সাপোর্টার্স শিল্ড।

বর্তমানে ইন্টার মায়ামি হয়ে উঠেছে বার্সেলোনার এক ধরনের পুনর্মিলন কেন্দ্র। মেসির পাশাপাশি তার সাবেক সতীর্থ বুসকেতস ও জর্দি আলবাও খেলছেন সেখানে। অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও, বকেয়া অর্থ পরিশোধের মাধ্যমে বার্সেলোনা মেসির প্রতি তাদের পুরোনো দায় মেটাচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।