মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
খেলা

১১ দল নিয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, খেলবে বাংলাদেশও

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
১১ দল নিয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, খেলবে বাংলাদেশও

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এ ছাড়া আরও ১০টি দল খেলবে টুর্নামেন্টটিতে। 

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট জানিয়েছে, এবারও টপ এন্ড সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহীন্স। তাদের সাথে নতুন করে যোগ দিচ্ছে নেপাল দল। বিগ ব্যাশের কয়েকটি দলসহ মোট ১১ টি দল খেলবে এই টুর্নামেন্টে। বাকি দলগুলোর নাম পরে ঘোষণা করা হবে।

আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়।

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ—বিশ্বের অন্যতম জনবহুল দেশ—এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।’