মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
খেলা

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

ব্যস্ত সূচির কারণে সাম্প্রতিক সময় টাইগার ক্রিকেটাররা পার করছেন ব্যস্ত সময়। নেদারল্যান্ডস সিরিজের পরই রয়েছে এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ এ আসর শুরুর আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। সহধর্মিণীর হাত ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন- ‘দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’

২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হয় তানজিদ তামিমের। এরপরই পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে দলে অপরিহার্য করে তুলেন এ বাঁহাতি ওপেনার। আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন তিনি।

লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। চার ফিফটিতে করেছেন ৫৪৮ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার সংগ্রহ ৬৫৫ রান। এই ফরম্যাটে ৫টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।