মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে নতুন হামলার নির্দেশ ট্রাম্পের এইমাত্রঅন্যান্য ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে নতুন হামলার নির্দেশ ট্রাম্পের ঈশ্বরগঞ্জে আমন চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে আমন চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ জুলাইয়ে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জুলাইয়ে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ফুলবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির খাল খনন শেষে প্রকল্পের অর্ধেক অর্থ সরকারি কোষাগারে দিলেন ইউএনও এইমাত্রঅন্যান্য খাল খনন শেষে প্রকল্পের অর্ধেক অর্থ সরকারি কোষাগারে দিলেন ইউএনও প্রাথমিকে ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবর এইমাত্রঅন্যান্য প্রাথমিকে ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবর গণরায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় জামায়াতের গণমিছিল এইমাত্রঅন্যান্য গণরায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় জামায়াতের গণমিছিল গুরুতর অনিয়মের অভিযোগে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার এইমাত্রঅন্যান্য গুরুতর অনিয়মের অভিযোগে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
অন্যান্য

ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই: তথ্যমন্ত্রী

প্রতিবেদক:
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে।

তিনি বলেন, ধর্ম ও বর্ণের ভিত্তিতে দেশে কোনো ধরনের চক্রান্তের সুযোগ দেওয়া হবে না।

বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে শুক্রবার দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই কোনো ধর্মের মানুষকে ব্যবহার করার চেষ্টা কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে প্রভাবিত বা গ্রাসের যে কোনো প্রচেষ্টা ধর্মবিরোধী এবং সাম্প্রদায়িকতার শামিল।

জহির উদ্দিন স্বপন বলেন, যখনই কোনো মহল ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষ সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। যতদিন জনগণ কোনো দল বা প্রতীকের কর্মকাণ্ডকে কল্যাণকর মনে করবে, ততদিনই সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।