মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি এইমাত্রঅন্যান্য ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ সংবাদ সম্মেলন ১১৮ জাতের নতুন ধানের বীজ সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী এইমাত্রঅন্যান্য ১১৮ জাতের নতুন ধানের বীজ সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাজা ছাড়বে কি ইসরায়েল? চাপে নেতানিয়াহু এইমাত্রঅন্যান্য গাজা ছাড়বে কি ইসরায়েল? চাপে নেতানিয়াহু তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও গর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ চলনবিলে পর্যটক হয়রানি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এইমাত্রঅন্যান্য চলনবিলে পর্যটক হয়রানি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
অন্যান্য

সুনামগঞ্জে নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ তিন

প্রতিবেদক:
সুনামগঞ্জে নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ তিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একেই ঘটনায় আরও তিনজন এখনও নিখোঁজ রয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর মৃত সুবল দেবনাথের ছেলে অরুণ দেব নাথ (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।

এর পূর্ব শুক্রবার রাত ৩ টায় জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী বালুচর এলাকায় এই ঘটনা ঘটে।

শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল নিখোঁজ, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ(৫৫), মৃত অনিল দেব নাথের দুই ছেলে অধির দেবনাথ (৫০) ও মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৫২) উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে।

স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় ভবানীপুুরের কয়েকজন হিন্দু ধর্মের লোকজন গিয়েছিলেন। রাত ৩টার দিকে ওই গ্রাম থেকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।

এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ(৫৫), মৃত অনিল দেব নাথের দুই ছেলে অধির দেবনাথ (৫০) ও মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৫২) ও অরুণ দেব নাথ নিখোঁজ হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ শুরু করেছে।