মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পীরগঞ্জে বজ্রপাতে চা-দোকানিসহ নিহত ২, আহত ২ এইমাত্রঅন্যান্য পীরগঞ্জে বজ্রপাতে চা-দোকানিসহ নিহত ২, আহত ২ ‘যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা এইমাত্রঅন্যান্য ‘যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, কাল থেকেই শুরু এইমাত্রঅন্যান্য কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, কাল থেকেই শুরু রাজধানীতে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা এইমাত্রঅন্যান্য রাজধানীতে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা কুমিল্লায় সোয়া ১ কোটি টাকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় সোয়া ১ কোটি টাকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন আরও বেড়ে গেল এলপিজির দাম এইমাত্রঅন্যান্য আরও বেড়ে গেল এলপিজির দাম `ভারতের গণতন্ত্র টিকে আছে, বাংলাদেশেও প্রভাবমুক্ত বিচারব্যবস্থা ও যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে' এইমাত্রঅন্যান্য `ভারতের গণতন্ত্র টিকে আছে, বাংলাদেশেও প্রভাবমুক্ত বিচারব্যবস্থা ও যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে'
অন্যান্য

প্রকাশ্য গুলি যুবদল কর্মী হত্যা মামলা : রাউজানের "জাইস্যা" গ্রেপ্তার

প্রতিবেদক:
প্রকাশ্য গুলি যুবদল কর্মী হত্যা মামলা : রাউজানের "জাইস্যা" গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে আলোচিত প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ মুজিবুর রহমানকে (৫৭) হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ রাশেদ ওরফে ‘জাইস্যা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্তার দিঘীর পূর্ব পাশে এক ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। যুবদল কর্মী মুজিবুর হত্যার ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিডি২৪লাইভ কে জানান, নিহত মুজিবুর হত্যা মামলার এজাহারভূক্ত দ্বিতীয় আসামি রাশেদকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর আগে এই মামলার ১ নম্বর আসামি মো. নাঈম এবং ৩ নম্বর আসামি মো. শুভকে গ্রেপ্তার করেছিল রাউজান পুলিশ। মামলার বাকি পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মোনাফের ছেলে ও যুবদল কর্মী মোহাম্মদ মুজিবুর।