মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এবার সাজ্জাদের খাস লোক পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এইমাত্রঅন্যান্য এবার সাজ্জাদের খাস লোক পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি রামগড়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার এইমাত্রঅন্যান্য রামগড়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার পটুয়াখালী শহরের পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য পটুয়াখালী শহরের পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার পে-স্কেল ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, তবে এগোচ্ছে সরকার এইমাত্রঅন্যান্য পে-স্কেল ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, তবে এগোচ্ছে সরকার ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা এইমাত্রঅন্যান্য ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় জরিমানা এইমাত্রঅন্যান্য টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় জরিমানা তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় বারকি নৌকা বিনষ্ট এইমাত্রঅন্যান্য তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় বারকি নৌকা বিনষ্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব থামাতে গিয়ে খুন হলো স্কুলছাত্র এইমাত্রঅন্যান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব থামাতে গিয়ে খুন হলো স্কুলছাত্র
অন্যান্য

চোখে ব্যান্ডেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর, কী হয়েছে?

প্রতিবেদক:
চোখে ব্যান্ডেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর, কী হয়েছে?

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৩ আগস্ট) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ অভিনব প্রতিবাদ জানান। বক্তব্য দেওয়ার সময় তার এক চোখে সাদা ব্যান্ডেজ বাঁধা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী মঞ্চের আড়ালে চলে যান। প্রায় এক মিনিট পর তিনি ফিরে এসে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বক্তব্য শুরু করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এনসিপি সূত্র জানায়, হবিগঞ্জে দলের কর্মসূচিতে হামলায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ও এইচএসসি পরীক্ষার্থী আলিফ চৌধুরী গুরুতর আহত হয়ে একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগের প্রতিবাদ জানাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী এ প্রতীকী কর্মসূচি পালন করেন।

দলটির অভিযোগ, হবিগঞ্জে তাদের কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় আলিফ চৌধুরী গুরুতর আহত হন। ওই হামলায় তার একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।