মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে এইমাত্রঅন্যান্য অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি এইমাত্রঅন্যান্য আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন এইমাত্রঅন্যান্য চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো এইমাত্রঅন্যান্য ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের এইমাত্রঅন্যান্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির
অন্যান্য

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রাজউকের পলাশ

প্রতিবেদক:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রাজউকের পলাশ

গত ১৫ জুলাই ২০২৬ তারিখে বিডি২৪লাইভ ডটকমে প্রকাশিত “সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ; বললেন- ‘আমি সাধু নই’” শীর্ষক প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজউকের অথরাইজড অফিসার পলাশ সিকদার।

গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রতিবেদনে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন অনিয়মের যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা অসত্য, ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও দাবি করেন, প্রতিবেদনের অধিকাংশ অভিযোগ যাচাইযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, এ ধরনের কোনো অভিযোগে তাকে এখন পর্যন্ত কোনো আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত করেনি বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবাদলিপিতে পলাশ সিকদার বলেন, তার আয়কর রিটার্নে ঘোষিত সম্পদ, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ এবং পারিবারিক সম্পদের বিষয়ে প্রতিবেদনে প্রয়োজনীয় প্রেক্ষাপট তুলে ধরা হয়নি। এর ফলে পাঠকদের মধ্যে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি হতে পারে বলে তিনি দাবি করেন।

প্রকাশিত প্রতিবেদনের কারণে তিনি ও তার পরিবার সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। তিনি প্রতিবেদনে প্রকাশিত তথ্যের বিষয়ে যথাযথ প্রতিকার প্রত্যাশা করেন।

সম্পাদকের নোট: উপর্যুক্ত প্রতিবাদটি রাজউকের কর্মকর্তা পলাশ সিকদারের পাঠানো প্রতিবাদলিপির ভিত্তিতে প্রকাশ করা হলো। এতে উল্লিখিত বক্তব্যসমূহ সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব দাবি ও অবস্থান। এসব বক্তব্যের সত্যতা সম্পর্কে বিডি২৪লাইভ কোনো চূড়ান্ত মতামত বা সিদ্ধান্ত দিচ্ছে না।

প্রতিবেদকের বক্তব্য: সংশ্লিষ্ট প্রতিবেদনটি লিখিত অভিযোগ, বিভিন্ন নথিপত্র, তথ্য-উপাত্ত এবং একাধিক সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের আগে রাজউকের কর্মকর্তা পলাশ সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি সাধু নই, আপনি নিউজ করেন।” তার এই বক্তব্য মূল প্রতিবেদনে হুবহু উদ্ধৃত করা হয়েছিল।

প্রতিবাদলিপিতে উত্থাপিত বক্তব্য এবং সংশ্লিষ্ট পক্ষের বর্তমান অবস্থান পাঠকদের জানার স্বার্থে প্রকাশ করা হলো। ভবিষ্যতে এ বিষয়ে নতুন কোনো তথ্য, তদন্তের অগ্রগতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়া গেলে তা-ও যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।