মূল লেখায় যান
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে এইমাত্রঅন্যান্য অর্থনৈতিক জরিপেও পিছিয়ে ট্রাম্প: প্রভাব ফেলতে পারে মধ্যবর্তী নির্বাচনে আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি এইমাত্রঅন্যান্য আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা এইমাত্রঅন্যান্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন এইমাত্রঅন্যান্য চুড়ি'র ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ, আবারও সক্রিয় হচ্ছেন নওশীন ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো এইমাত্রঅন্যান্য ৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের এইমাত্রঅন্যান্য সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ ও রক্তমূল্য দিতে হয়েছে: জামায়াত আমির
অন্যান্য

৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো

প্রতিবেদক:
৫ লাখ না দিলে রিপন মিয়ার বাড়ি সেই কিশোরীর, আরো যা যা ঘটলো

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সালিসে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে সকাল থেকেই রিপন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে এ সালিস অনুষ্ঠিত হয়। রিপন মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ১৩ থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী দীর্ঘদিন ধরে রিপন মিয়ার কনটেন্ট তৈরির কাজে সহযোগিতা করতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। পরে ওই কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান রিপন মিয়া। কয়েক দিন আগে তাঁদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন এলাকার কয়েকজন। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিসের আয়োজন করা হয়।

সালিসে কিশোরীর ভবিষ্যতের কথা বিবেচনা করে রিপন মিয়াকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাঁর বাড়ি কিশোরীর নামে লিখে দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি তাঁকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সালিসে উপস্থিত স্থানীয় মাতব্বর মুখলেছুর রহমান দৌলত বলেন, রিপন মিয়ার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগের বিষয়ে সালিস বসেছিল। তাঁর দাবি, রিপন মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। পরে কিশোরীর ভবিষ্যৎ বিবেচনায় ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ পরিশোধ না করলে তাঁর বাড়ি কিশোরীর নামে লিখে দেওয়ার কথাও নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সালিসে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত তথ্য জানার চেষ্টা চলছে। ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গেও কথা বলা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ সালিসের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য নয়; অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করা হবে।