মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আন্তর্জাতিক স্মরণ অনুষ্ঠান এইমাত্রঅন্যান্য জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আন্তর্জাতিক স্মরণ অনুষ্ঠান রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ এইমাত্রঅন্যান্য হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ ইসরায়েল-আমিরাতের গোপন অস্ত্র সহযোগিতার নতুন তথ্য ফাঁস এইমাত্রঅন্যান্য ইসরায়েল-আমিরাতের গোপন অস্ত্র সহযোগিতার নতুন তথ্য ফাঁস সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির নিরাপদ সড়ক চাই- জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন এইমাত্রঅন্যান্য নিরাপদ সড়ক চাই- জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত এইমাত্রঅন্যান্য ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত
অন্যান্য

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজারে মাদক দ্রব‍্য (ইয়াবা টেবলেট) সহ জনতার হাতে আটক ব‍্যক্তির ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম‍্যমান আদালত। ওই ব‍্যক্তির নাম আইয়ুব আলী (৫৭)। তিনি তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। বুধবার (৫ আগস্ট ) বিকেলে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক ভ্রাম‍্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, বুধবার বিকেলে ধামেরহাট বাজারে মাদক (ইয়াবা) সেবনের সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব‍্যক্তিকে নিজেদের জিম্মায় নেন। জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী মাদক সেবন ও বিক্রির কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক সেবনের দায় স্বীকার করায় উপস্থিত জনতার সামনে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে আটক ব‍্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক জানান, মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় আইয়ুব আলীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।