মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আন্তর্জাতিক স্মরণ অনুষ্ঠান এইমাত্রঅন্যান্য জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আন্তর্জাতিক স্মরণ অনুষ্ঠান রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ এইমাত্রঅন্যান্য হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ ইসরায়েল-আমিরাতের গোপন অস্ত্র সহযোগিতার নতুন তথ্য ফাঁস এইমাত্রঅন্যান্য ইসরায়েল-আমিরাতের গোপন অস্ত্র সহযোগিতার নতুন তথ্য ফাঁস সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির নিরাপদ সড়ক চাই- জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন এইমাত্রঅন্যান্য নিরাপদ সড়ক চাই- জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত এইমাত্রঅন্যান্য ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত
অন্যান্য

রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রতিবেদক:
রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আখতারুজ্জামান আত্মগোপনে ছিলেন। তবে গোপনে নিষিদ্ধ ঘোষিত দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।