মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির

প্রতিবেদক:
সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া ও ভূত বিদ্যমান। এ পরিস্থিতি পরিবর্তনে শুধু বক্তব্য নয়, কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘দ্রোহের জুলাই: স্মৃতি প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্মৃতি সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সব জায়গায় ফ্যাসিবাদের কালো ছায়া ও ভূত এখনও বিদ্যমান। এটিকে পাল্টাতে হবে। শুধু মুখে বললে হবে না, কথা ও কাজে মিল আনতে হবে।”

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণ যে গণরায় দিয়েছে, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে তার দল সরে আসবে না।

তিনি বলেন, “প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে, আজও একজন ইনিয়ে-বিনিয়ে বলেছেন। আমরা সাফ জানিয়ে দিয়েছি, আমাদের অবস্থান অপরিবর্তিত। জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করব না, বেঈমানি করব না। গণভোটের রায় বাংলাদেশে বাস্তবায়ন হবে।”

জুলাই গণঅভ্যুত্থানকে রাজনীতিকরণের বিরোধিতা করে তিনি বলেন, “জুলাই যদি সবার হয়, তাহলে কেন জুলাইকে নিয়ে রাজনীতিকরণ করা হবে?” রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হলে আগে মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “মন বড় করতে হবে, সবাইকে ধারণ করতে হবে। যার যা প্রাপ্য, তাকে তা দিতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা জুলাই যুদ্ধে এবং দীর্ঘদিনের আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের রাষ্ট্রীয় খেতাব দেওয়া এবং প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা সরকারের দায়িত্ব।

এছাড়া আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, “তাদের জন্য অপমানজনক কোনো ভিক্ষা চাই না। সরকার যদি এই দায়িত্ব পালন করে, তাহলে ঘরে ঘরে বীর জন্মাবে।”