মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আন্তর্জাতিক স্মরণ অনুষ্ঠান এইমাত্রঅন্যান্য জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আন্তর্জাতিক স্মরণ অনুষ্ঠান রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য রাজধানীতে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ এইমাত্রঅন্যান্য হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ ইসরায়েল-আমিরাতের গোপন অস্ত্র সহযোগিতার নতুন তথ্য ফাঁস এইমাত্রঅন্যান্য ইসরায়েল-আমিরাতের গোপন অস্ত্র সহযোগিতার নতুন তথ্য ফাঁস সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য সব জায়গায় এখনও ফ্যাসিবাদের কালো ছায়া: জামায়াত আমির নিরাপদ সড়ক চাই- জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন এইমাত্রঅন্যান্য নিরাপদ সড়ক চাই- জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত এইমাত্রঅন্যান্য ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত
অন্যান্য

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

প্রতিবেদক:
সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় তার পৈতৃক নিবাসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, নিক্ষেপ করা বস্তুটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

উল্লেখ্য, আজ দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নেন সাকিব আল হাসান।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের বাড়িতে এ ধরনের অভিযোগ এই প্রথম সামনে এলো।