মূল লেখায় যান
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ৩ বিল উত্থাপিত এইমাত্রঅন্যান্য সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ৩ বিল উত্থাপিত ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট নিরসনে জেলা প্রশাসকের গুদাম পরিদর্শন এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট নিরসনে জেলা প্রশাসকের গুদাম পরিদর্শন ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা এইমাত্রঅন্যান্য ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা ব্যবহৃত কারের যন্ত্রাংশ ঘোষণায় আনা হয় আস্ত বিএমডব্লিউ গাড়ি এইমাত্রঅন্যান্য ব্যবহৃত কারের যন্ত্রাংশ ঘোষণায় আনা হয় আস্ত বিএমডব্লিউ গাড়ি আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার এইমাত্রঅন্যান্য আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার ৭২ ঘণ্টার মধ্যে নতুন বিপর্যয়ের আশঙ্কা, নেপাল সীমান্তে চীনের সতর্কতা এইমাত্রঅন্যান্য ৭২ ঘণ্টার মধ্যে নতুন বিপর্যয়ের আশঙ্কা, নেপাল সীমান্তে চীনের সতর্কতা সখীপুরে ট্রাকচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য সখীপুরে ট্রাকচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু নাগাসাকি দিবস স্মরণে ঢাবিতে শান্তি র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নাগাসাকি দিবস স্মরণে ঢাবিতে শান্তি র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত
অন্যান্য

মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

প্রতিবেদক:
মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে সাম্যের এক অনন্য অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর রেখে যাওয়া শিক্ষা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে পৃথিবীজুড়ে প্রকৃত শান্তি ফিরে আসবে। বুধবার (২৬ আগস্ট) বিকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য সর্বকালের সেরা অনুসরণীয় দৃষ্টান্ত। তাঁর শিক্ষা মূলত শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও সম্প্রীতির ওপর প্রতিষ্ঠিত। সমাজে বিদ্যমান বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের ওপর তিনি বিশেষ জোর দেন। এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে ধারণ করেই দেশ পরিচালনার কাজ করে যাচ্ছেন। জনগণের দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার সাফল্যের সাথে বাস্তবায়ন করে চলেছে।

পলাশ উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন মিলেনিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পাসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে দুপুরে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাঁর নিজ বাড়িতে যান। সেখানে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী তাঁর প্রয়াত পিতা আবদুল মোমেন খান এবং মাতা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি পরম শ্রদ্ধার সাথে মরহুম পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।