মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট নিরসনে জেলা প্রশাসকের গুদাম পরিদর্শন

প্রতিবেদক:
ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট নিরসনে জেলা প্রশাসকের গুদাম পরিদর্শন

ময়মনসিংহে সারের কৃত্রিম সংকট নিরসন এবং কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন সার ডিলারের গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বৃহস্পতিবার ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারে ডিলারদের গুদাম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গুদামে সারের মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম যাচাই করেন। একই সঙ্গে ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির নির্দেশনা দেন। জেলা প্রশাসক বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃষকদের হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা এবং জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।