মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক এইমাত্রঅন্যান্য শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষক শোকজ এইমাত্রঅন্যান্য জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষক শোকজ হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম এইমাত্রঅন্যান্য হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই এইমাত্রঅন্যান্য ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচার, ৯.৪ কেজি গাঁজাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচার, ৯.৪ কেজি গাঁজাসহ আটক ৩ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি কেন? জানুন এর পেছনের কারণ এইমাত্রঅন্যান্য পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি কেন? জানুন এর পেছনের কারণ কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে দিলেন কুকুর এইমাত্রঅন্যান্য কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে দিলেন কুকুর
অন্যান্য

১ দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রতিবেদক:
১ দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জুলাই মাসে ডেঙ্গুতে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হলেও চলতি মাসের প্রথম ১৭ দিনেই প্রাণ হারিয়েছেন ৭৯ জন।

বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে মোট ৮৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ১৬ জন, বরিশালে ১৩ জন, রাজশাহীতে ৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।