মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক এইমাত্রঅন্যান্য শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষক শোকজ এইমাত্রঅন্যান্য জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষক শোকজ হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম এইমাত্রঅন্যান্য হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই এইমাত্রঅন্যান্য ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচার, ৯.৪ কেজি গাঁজাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচার, ৯.৪ কেজি গাঁজাসহ আটক ৩ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি কেন? জানুন এর পেছনের কারণ এইমাত্রঅন্যান্য পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি কেন? জানুন এর পেছনের কারণ কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে দিলেন কুকুর এইমাত্রঅন্যান্য কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে দিলেন কুকুর
অন্যান্য

শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রতিবেদক:
শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) ও তার ছেলে সাকিব হোসেন রানা (২৫)। তারা শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শার্শার পশ্চিমকোটা গ্রামের বেলতলা-সোনাবাড়ীয়া সড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে আটক করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।