মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঝরাতে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে এইমাত্রঅন্যান্য মাঝরাতে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম ৪০০-৫০০ টাকা কেজি মাল্টা বিক্রি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য ৪০০-৫০০ টাকা কেজি মাল্টা বিক্রি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ এইমাত্রঅন্যান্য আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ দারাজের ১০.১০ শপিং ফেস্টে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় এইমাত্রঅন্যান্য দারাজের ১০.১০ শপিং ফেস্টে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের ক্ষোভ এইমাত্রঅন্যান্য ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের ক্ষোভ ৫ ধানক্ষেতে দৌড়াদৌড়ি, প্রাণপণ চেষ্টা করেও বাঁচতে পারেনি তাজমিন এইমাত্রঅন্যান্য ৫ ধানক্ষেতে দৌড়াদৌড়ি, প্রাণপণ চেষ্টা করেও বাঁচতে পারেনি তাজমিন কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা
অন্যান্য

মাঝরাতে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে

প্রতিবেদক:
মাঝরাতে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়ায় নির্ধারিত ফ্লাইটে যাত্রা করতে পারেননি তিনি।

মাহদী হাসানের দাবি, তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাঁকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।