মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ এইমাত্রঅন্যান্য এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ এইমাত্রঅন্যান্য গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা এইমাত্রঅন্যান্য জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ সালমান খানকে আদালতের নোটিশ এইমাত্রঅন্যান্য সালমান খানকে আদালতের নোটিশ মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে! এইমাত্রঅন্যান্য মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!
অন্যান্য

দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বাড়ছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা

প্রতিবেদক:
দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বাড়ছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় মাটির কাজ শেষে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। এ বছর জেলায় পূজামণ্ডপের সংখ্যা বাড়ায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা।

এ বছর ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় মোট ৬২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০টি বেশি। এর মধ্যে নাসিরনগরে ১৪২টি, নবীনগরে ১৩২টি, সদরে ৮৫টি, বিজয়নগরে ৬৪টি, সরাইল ও কসবায় ৫৬টি করে, বাঞ্ছারামপুরে ৪৬টি, আখাউড়ায় ২৯টি এবং আশুগঞ্জে ১৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

প্রতিমাশিল্পী ঝন্টু পাল জানান, এ বছর তিনি ১৮টি প্রতিমা তৈরি করছেন। পরিবারের সদস্য ও কারিগরদের নিয়ে দিন-রাত কাজ করে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। তবে বাঁশ, খড়, মাটি ও রংসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও প্রতিমার দাম সেভাবে বাড়েনি। তবু বংশপরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত থাকাকে আনন্দের অংশ বলে মনে করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব প্রবীর চৌধুরী রিপন জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক ও সিসিটিভি ক্যামেরা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে থাকবে পুলিশের টহল। পাশাপাশি শহরের বেহাল সড়ক সংস্কারের বিষয়েও সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষের আবাহন। ১৬ অক্টোবর মহাষষ্ঠীতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। শাস্ত্রমতে, এবার দেবীর আগমন ঘোটকে এবং গমন নৌকায়।