মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ এইমাত্রঅন্যান্য এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩ গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ এইমাত্রঅন্যান্য গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা এইমাত্রঅন্যান্য জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ সালমান খানকে আদালতের নোটিশ এইমাত্রঅন্যান্য সালমান খানকে আদালতের নোটিশ মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে! এইমাত্রঅন্যান্য মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!
অন্যান্য

যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু

প্রতিবেদক:
যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাচ্চুলা মাঝি (৫৩) নামে এক ভারতীয় নাগরিক শুক্রবার (৯ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকি ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাচ্চুলা মাঝি ভারতের উত্তর প্রদেশের চিতামারী জেলার কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে অন্তরীণ ছিলেন।

জানা যায়, বাচ্চুলা মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন এবং কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার-সংশ্লিষ্ট তথ্য সুত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় দায়ের করা একটি মামলায় বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় বাচ্চুলা মাঝিকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি তাকে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাভোগ শেষে নিজ দেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানে অন্তরীণ ছিলেন।

বর্তমানে বাচ্চুলা মাঝির মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।